এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মহম্মদপুর উপজেলার রাজাপুর-রাহাতপুর সুইচগেট বাজার এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আরেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট খান রোকনুজ্জামান।
বক্তারা বলেন, “আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।” তারা মাগুরা-২ আসনের ভোটারদের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, বিএনপি নেতা অ্যাডভোকেট জাকির হোসেন বিশ্বাস, মহম্মদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা, রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম ফারাবী ও সামিয়া মনোয়ার।
মির্জা মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম মজনু। পথসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুন ১, ২০২৫
সেপ্টেম্বর ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।