এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)-এর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য তিন দিনব্যাপী সেফগার্ডিং ও পিএসইএ (PSEA) ওরিয়েন্টেশন কর্মশালা সম্পন্ন হয়েছে। ‘এনহ্যান্স অর্গানাইজেশনাল স্ট্রেংদেনিং’ প্রকল্পের আওতায় গত ২৪ থেকে ২৬ নভেম্বর থানচি সদর ইউনিয়ন পরিষদের কনফারেন্স হলে এ কর্মশালার আয়োজন করা হয়।
তিন দিনে মোট ৮০ জন ফিল্ড স্টাফ প্রশিক্ষণে অংশ নেন—প্রথম দুইদিন ৩০ জন করে এবং শেষ দিনে ২০ জন। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বিএনকেএস-এর বিদ্যমান সেফগার্ডিং ও পিএসইএ নীতি সম্পর্কে স্টাফদের সচেতনতা বৃদ্ধি, দায়িত্ব ও ভূমিকা পরিষ্কার করা এবং মাঠপর্যায়ে নিরাপদ ও জবাবদিহিমূলক কর্মপরিবেশ নিশ্চিত করা।
প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন প্রজেক্ট ফোকাল ভাননুনসিয়াম বম, এইচআর ও অ্যাডমিন ম্যানেজার সাইন সাইন এ মারমা এবং পিএসইএ ফোকাল সদস্যরা। তারা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সেফগার্ডিং নীতি, যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ, অভিযোগ গ্রহণ ও রেফারেল ব্যবস্থা, আচরণবিধি, মাঠপর্যায়ের ঝুঁকি চিহ্নিতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রুপ ওয়ার্ক, অভিজ্ঞতা বিনিময় এবং বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়গুলো গভীরভাবে অনুধাবন করেন। তারা মাঠপর্যায়ে সেফগার্ডিং প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও বেশি সক্ষমতা ও আত্মবিশ্বাস নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিএনকেএস মনে করে—নিরাপদ, সুরক্ষিত এবং জবাবদিহিমূলক কর্মপরিবেশ গড়ে তুলতে প্রত্যেক স্টাফের সচেতনতা ও পেশাগত আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ তিন দিনের প্রশিক্ষণ তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সেফগার্ডিং ও পিএসইএ বাস্তবায়নে নতুন মাত্রা যোগ করেছে।
জুন ৬, ২০২৫
ডিসেম্বর ১৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
রাঙ্গামাটি | ১০ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ১০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১০ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।