এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি : সংগৃহিত
প্রিমিয়ার লিগে গত মৌসুমে দাপুটে পারফরম্যান্সে শিরোপা জিতেছিল আর্নে স্লটের লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগেও ছিল দুর্দান্ত ছন্দ। তবে নতুন মৌসুমের শুরুতেই যেন থমকে গেছে সেই জাদু। লিগে যেমন ছন্দহীনতা, ইউরোপেও তেমন হতশ্রী পারফরম্যান্স।
বুধবার (২৬ নভেম্বর) অ্যানফিল্ডে নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেনের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে সেই দুরবস্থা আরও স্পষ্ট হয়ে ওঠে।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় লিভারপুল। মাত্র ৬ মিনিটে পেনাল্টি থেকে ইভান পেরিসিচ পিএসভিকে এগিয়ে নেন। তবে ১৬ মিনিটে সাজোবজলাইয়ের দূরপাল্লার দুর্দান্ত শটে সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই চললেও গোলের দেখা আর পায়নি স্লটের দল।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে আবারও গোল হজম করে লিভারপুল। ৭৩ মিনিটে ব্যবধান বাড়িয়ে ৩-১ করে ফেলে ডাচ ক্লাবটি। যোগ করা অতিরিক্ত সময়ে আরও একটি গোল করে ৪-১ ব্যবধানে লিভারপুলকে লজ্জার হার উপহার দেয় পিএসভি।
এই হারের পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে লিভারপুল নেমে গেছে ১৩তম স্থানে। প্রিমিয়ার লিগেও অবস্থান সুবিধাজনক নয়—ওরা এখন ১২ নম্বরে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।