এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সদ্য প্রবর্তিত ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক-২০২৬’ সম্মানে ভূষিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির অ্যাড-হক কমিটির বর্তমান সভাপতি তামিম ইকবাল। তামিমসহ মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে এ বছর এই পদকের জন্য মনোনীত করা হয়েছে।
শুক্রবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এই সম্মাননা পদকটি চালু করেছে। সংগঠনটি জানিয়েছে, দেশের উন্নয়নে এবং নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রাখা গুণী ব্যক্তিদের প্রতি বছর এই পদক প্রদান করা হবে।
পুরস্কারপ্রাপ্তদের তালিকা:
তামিম ইকবাল ছাড়াও এবারের তালিকায় রয়েছেন দেশের রাজনীতি, প্রশাসন, সাংবাদিকতা ও সাহিত্যের বিভিন্ন অঙ্গনের দিকপালরা। পদকপ্রাপ্ত অন্য ১৪ জন হলেন:
১.মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী)
২.ইকবাল হাসান মাহমুদ টুকু (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী)
৩. ডা. এ জেড এম জাহিদ হোসেন (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী)
৪. ইসমাইল জবিউল্লাহ (প্রধানমন্ত্রীর উপদেষ্টা)
৫. আমিনুল হক (যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী)
৬. মাহদী আমিন (প্রধানমন্ত্রীর উপদেষ্টা)
৭. কামাল উদ্দিন সবুজ (ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, বাসস)
৮. সানজিদা ইসলাম তুলী (সংগঠক, ‘মায়ের ডাক’)
৯. ড. মাহবুব হাসান (সাহিত্যিক)
১০. কবি আবদুল হাই শিকদার (কবি)
১১. আশরাফ কায়সার (সাংবাদিক)
১২. ড. আবুল কাশেম হায়দার (শিল্পপতি)
১৩. আবদুল হক (ব্যবসায়ী)
১৪. ফাতেমা বেগম (বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী)
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন খাতের এই গুণী ব্যক্তিত্বদের কর্মের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিবি প্রধান তামিম ইকবালসহ অন্যান্য বিজয়ীদের এই অর্জনে বিভিন্ন মহলে অভিনন্দন জানানো হচ্ছে।
এপ্রিল ২০, ২০২৬
মার্চ ১৫, ২০২৬
মে ২৭, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।