এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করার আগেই এক অনাকাঙ্ক্ষিত ও অস্বস্তিকর ঘটনার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড দল। কানসাস সিটিতে দলের বেস ক্যাম্পে পৌঁছানোর আগেই বড় ধরনের চুরির শিকার হয়েছে ইংলিশদের অনুশীলনের সরঞ্জাম। খোয়া যাওয়া সামগ্রীর মধ্যে কয়েকজন তারকা খেলোয়াড়ের বুট এবং টুর্নামেন্টের অফিশিয়াল প্রশিক্ষণ বলও রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কানসাস সিটির 'সোপ সকার ভিলেজ'-এ রাখা ইংল্যান্ড দলের বেশ কিছু প্রয়োজনীয় সরঞ্জাম চুরি হয়েছে। ঘটনার পর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ঠিক কী কী সামগ্রী খোয়া গেছে, তা নিরূপণ করার চেষ্টা করছে।
এদিকে অপর প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য গার্ডিয়ান' এক প্রতিবেদনে উল্লেখ করেছে, চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে দলটির বেশ কয়েকজন তারকা ফুটবলারের বুট রয়েছে। এছাড়া অনুশীলনের জন্য রাখা অফিশিয়াল বল ও অন্যান্য স্পোর্টিং গিয়ারও নিখোঁজ হয়েছে।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে স্থানীয় পুলিশকে বিষয়টি ইতোমধ্যে অবহিত করা হয়েছে। পুলিশের বিশেষ তদন্ত দল এফএর কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চুরির ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।
এবারের বিশ্বকাপে অংশ নেওয়া অন্যান্য পরাশক্তিদের তুলনায় কিছুটা দেরিতে যুক্তরাষ্ট্রে পা রেখেছে ইংল্যান্ড দল। নতুন কোচ টমাস টুখেলের অধীনে আজ শনিবার (১৩ জুন) কানসাসে নিজেদের বেস ক্যাম্পে প্রথম অনুশীলনে নামার কথা রয়েছে থ্রি-লায়ন্সদের। তবে মাঠের অনুশীলনে নামার ঠিক আগেই এমন চুরির ঘটনা দলটির স্বাভাবিক প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটিয়েছে।
আসন্ন বিশ্বকাপে 'এল' গ্রুপে লড়বে ইংল্যান্ড। আগামী বুধবার দিবাগত রাত ২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের ট্রফি জয়ের অভিযান। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।
১৯৬৬ সালে নিজেদের একমাত্র বিশ্বকাপ শিরোপা জয়ের পর পার হয়ে গেছে দীর্ঘ ৬০টি বছর। নতুন কোচ টমাস টুখেলের দিকনির্দেশনায় এবার সেই দীর্ঘ শিরোপাখরা কাটানোর স্বপ্ন নিয়ে বিশ্বমঞ্চে পা রেখেছে ইংল্যান্ড। তবে মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের এই চুরির ঘটনা ইংলিশ শিবিরে কিছুটা হলেও অস্বস্তি ও অসন্তোষ তৈরি করেছে।
জুলাই ৯, ২০২৬
জুলাই ২০, ২০২৬
আগস্ট ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।