এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে ভিসা ও যাতায়াত সংক্রান্ত জটিলতায় থাকা ইরান ফুটবল দলের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। মেক্সিকোর তিহুয়ানায় অবস্থান করা ইরানি ফুটবলাররা বিশ্বকাপে তাদের প্রতিটি গ্রুপ ম্যাচ শুরুর আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (ডিএইচএস)।
এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে, কড়া রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কড়াকড়ির কারণে ইরানি খেলোয়াড়দের ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে এবং খেলা শেষে সেদিনই ফিরে যেতে হবে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ম্যাচের দিন ভ্রমণ করে সরাসরি মাঠে নামা খেলোয়াড়দের প্রস্তুতি, বিশ্রাম এবং ম্যাচ-পূর্ব অনুশীলনের ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারত।
তবে ডিএইচএস-এর একজন মুখপাত্র এই আশঙ্কা নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, ইরান দলকে একই দিনে আসা-যাওয়ার কোনো বাধ্যবাধকতায় রাখা হচ্ছে না। দলটির খেলোয়াড়রা ম্যাচের আগের দিনই যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবেন।
রাজনৈতিক ও নিরাপত্তাজনিত টানাপোড়েনের কারণে ইরান দল পুরো টুর্নামেন্টের সময় জুড়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে না। বর্তমানে তারা মেক্সিকোর সীমান্ত শহর তিহুয়ানায় ঘাঁটি গেড়ে তাদের বিশ্বকাপ প্রস্তুতি সম্পন্ন করছে।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসানদিদেহ জানান, খেলোয়াড়দের যে ভিসা দেওয়া হয়েছে, তাতে নির্দিষ্ট সময়ে যুক্তরাষ্ট্র ছাড়ার কোনো কঠোর বাধ্যবাধকতার কথা উল্লেখ নেই। তবে তিনি অভিযোগ করেছেন, ইরান ফুটবল ফেডারেশনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সাপোর্ট স্টাফ এখনও ভিসা পাননি।
ইরান ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, ভিসা বঞ্চিতদের তালিকায় রয়েছেন দলের টিম ম্যানেজার, দুজন টেকনিক্যাল অ্যানালিস্ট, মিডিয়া ডিরেক্টর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। দীর্ঘ অনিশ্চয়তা শেষে গত শুক্রবার প্রথম ম্যাচ শুরুর মাত্র ১০ দিন আগে ইরানের সব ফুটবলার যুক্তরাষ্ট্রের ভিসা পেলেও ব্যাকরুম স্টাফদের ভিসা জটিলতা পুরোপুরি কাটেনি।
বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের খেলার সময়সূচি:
১৫ জুন: নিউজিল্যান্ডের বিপক্ষে (ভেন্যু: লস অ্যাঞ্জেলেস)।
২১ জুন: বেলজিয়ামের বিপক্ষে (ভেন্যু: লস অ্যাঞ্জেলেস)।
২৬ জুন: মিসরের বিপক্ষে (ভেন্যু: সিয়াটল)।
বিশ্বকাপের আগে ইরান দলের এই যাতায়াত ও ভিসা পরিস্থিতি টুর্নামেন্টের মাঠের লড়াইয়ের চেয়েও সীমান্ত, ভিসা ও ভূ-রাজনীতির মতো প্রশাসনিক বিষয়গুলোকে বেশি সামনে এনেছে। ম্যাচের দিন তাড়াহুড়ো করে সীমান্ত পেরোনোর ধকল এড়াতে পারাটা ইরানের জন্য স্বস্তির হলেও, পূর্ণাঙ্গ সাপোর্ট স্টাফ ছাড়া বিশ্বকাপ মিশন শুরু করা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে যাচ্ছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
হবিগঞ্জ | ১০ জুন, ২০২৬
ফরিদপুর | ১০ জুন, ২০২৬
নারায়নগঞ্জ | ১০ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ১০ জুন, ২০২৬
জাতীয় | ১০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।