এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বলিউডের জনপ্রিয় স্পাই ইউনিভার্সে এবার পুরুষ তারকাদের রাজত্বে হানা দিতে আসছেন দুই নারী চরিত্র—আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ। বুধবার (১০ জুন) মুক্তি পেয়েছে শিব রাওয়াল পরিচালিত বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘আলফা’র প্রথম টিজার। আর প্রথম ঝলকেই প্রথাগত রূপ ভেঙে সম্পূর্ণ বিধ্বংসী লুকে ধরা দিয়ে চমকে দিয়েছেন আলিয়া ভাট।
প্রায় দুই মিনিটের এই টিজারে উঠে এসেছে টানটান উত্তেজনা, দুর্দান্ত সব অ্যাকশন সিকোয়েন্স, বন্দুকযুদ্ধ এবং খালি হাতে মারামারির রোমহর্ষক দৃশ্য। যশ রাজ ফিল্মসের এই স্পাই ইউনিভার্সের সপ্তম সিনেমায় আলিয়াকে কোনো ‘অসহায় নারী’ নয়, বরং একজন প্রশিক্ষিত ও খুনে মেজাজের পেশাদার ঘাতক হিসেবে উপস্থাপন করা হয়েছে।
টিজারের সবচেয়ে বড় চমক ছিল জনপ্রিয় অভিনেতা ববি দেওলের উপস্থিতি। সিনেমাটিতে তিনি আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করছেন। টিজারে দেখা যায়, শৈশব থেকেই মেয়েকে একজন কঠোর যোদ্ধা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। শত্রুর প্রতিরোধ যেন সে নির্দ্বিধায় করতে পারে, সেই পরামর্শও দিতে দেখা যায় তাকে। বাবা ও মেয়ের মধ্যকার এই জটিল ও আবেগঘন রসায়ন সিনেমাটিতে ভিন্ন এক মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
দুই নারী প্রধান চরিত্রের এই সিনেমায় আলিয়ার পাশাপাশি সমান্তরাল ভূমিকায় রয়েছেন শর্বরী ওয়াঘ। তবে নির্মাতারা আপাতত শর্বরীর চরিত্রটিকে রহস্যের আড়ালেই রেখেছেন। এছাড়া সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুরকে। আবেগ, উত্তেজনা আর দুর্দান্ত অ্যাকশনে ভরপুর এই সিনেমাটি যে বলিউডের অ্যাকশন ঘরানাকে নতুন রূপ দিতে যাচ্ছে, তা টিজার দেখেই স্পষ্ট অনুমেয়।
‘টাইগার’, ‘ওয়ার’ ও ‘পাঠান’ ফ্র্যাঞ্চাইজির ব্যাপক সফলতার পর এবার আলিয়ার হাত ধরে পর্দায় নারী গুপ্তচরের রোমাঞ্চকর অ্যাকশন দেখার অপেক্ষায় সিনেমা প্রেমীরা। আগামী ৩ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি।
জুলাই ১৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ময়মনসিংহ | ২৬ জুলাই, ২০২৬
ক্রিকেট | ২৬ জুলাই, ২০২৬
নাটোর | ২৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।