এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধ ও অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে ত্বালহা (২২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার ভালাইন ইউনিয়নের তুড়ুকগ্রাম গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ত্বালহা পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে টাইলস মিস্ত্রি ত্বালহার সঙ্গে তার স্ত্রী ও বাবা তাইজুল ইসলামের সম্পর্ক নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। পরিবারের সদস্যদের দাবি, বাবার সঙ্গে স্ত্রীর অনৈতিক সম্পর্ক নিয়ে ত্বালহার মনে দীর্ঘদিনের সন্দেহ ছিল এবং এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।
অভিযোগ উঠেছে, সম্প্রতি ত্বালহা তার বাবা ও স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। পরবর্তীতে মোবাইল ফোনে অনৈতিক কর্মকাণ্ডের কিছু ছবি ও ভিডিও পাওয়ায় তিনি মানসিকভাবে মারাত্মক ভেঙে পড়েন। বিষয়টি সামাজিকভাবে সুরাহার জন্য ত্বালহা স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হন। এরই ধারাবাহিকতায় ঈদুল আজহার আগের রাতে এলাকায় একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেখানে কোনো সন্তোষজনক সমাধান হয়নি বলে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, ঈদের দিন বিকেলে আশঙ্কাজনক অবস্থায় ত্বালহাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী তার বাবার বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নভেম্বর ৩, ২০২৫
ফেব্রু ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।