এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে অ্যাডভোকেট মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শাহেদ হাসান টগর প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতির বার ভবনে দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির মোট ২৮২ জন ভোটারের মধ্যে ২২৬ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের ফলাফল অনুযায়ী,সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মেহেদি হাসান লিপন নির্বাচিত হন। যুগ্ম-সাধারণ সম্পাদক (ফৌজদারি শাখা) পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (দেওয়ানি শাখা) পদে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট আমেনা খাতুন লাবনী।
এছাড়া ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট তাসলিমা আক্তার পপি নির্বাচিত হয়েছেন। হিসাবরক্ষক পদে অ্যাডভোকেট রেজাউল ইসলাম,গ্রন্থাগারিক পদে অ্যাডভোকেট জাকির হোসেন বিশ্বাস এবং কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আনোয়ার জাহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিবপ্রসাদ ভট্টাচার্য। তাঁর সার্বিক তত্ত্বাবধানে নির্বাচন
সম্পন্ন হয়েছে। নতুন নেতৃত্ব আইনজীবীদের অধিকার রক্ষা ও সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ডিসেম্বর ১১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।