এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শালিখা উপজেলার একটি খালের পাড় থেকে কচুরিপানার ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশের অংশবিশেষ উদ্ধার করেছশালিখা থানা পুলিশ।
(১০ ফেব্রুয়ারি) মঙ্গলবার সন্ধ্যায় শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের চুকিনগর গড়াপাড়া এলাকার কানুদার খালপাড়ে মৃত লাশের অংশবিশেষ পাওয়া যায় বলে স্থানীয়রা জানান।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সন্ধ্যায় স্থানীয় লোকজন খালের কচুরিপানার মধ্যে মানুষের হাড় ও পচে যাওয়া মাংস দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে শালিখা থানা পুলিশকে জানানো হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত উদ্ধার ও সুরতহাল কার্যক্রম শুরু করে।
উদ্ধারস্থলটি চুকিনগর গড়াপাড়া গ্রামের ব্রজেন্দ্র নাথ মণ্ডলের বাড়ির সামনের খালপাড় এলাকায় অবস্থিত। উদ্ধার হওয়া দেহাংশগুলো দেখে প্রাথমিকভাবে এগুলো কোনো মানুষের মরদেহের অংশ বলে ধারণা করছে পুলিশ।
একটি সূত্র জানাই,,প্রায় তিন মাস আগে ওই এলাকা থেকে রানী বালা (৭০) নামে এক নারী নিখোঁজ হন।
মানসিকভাবে ভারসাম্যহীন ওই নারী লাকড়ি কুড়াতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন,উদ্ধার হওয়া দেহাংশগুলো নিখোঁজ ওই নারীর হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে আলামত সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা ও প্রয়োজনীয় ফরেনসিক বিশ্লেষণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে পুলিশের আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
সেপ্টেম্বর ১০, ২০২৪
ডিসেম্বর ১, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।