এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বান্দরবানের রোয়াংছড়িতে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ২০টি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো শুরু হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে উপজেলা প্রশাসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানোর কার্যক্রম তদারকি করেন। এ সময় রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ূন কবীরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরঞ্জামাদি বহনের জন্য চাঁদের গাড়ি, বাসসহ প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১নং রোয়াংছড়ি ইউনিয়নের অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত রৌনিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৌঁছানো সাধারণ যানবাহনে দুঃসাধ্য। তাই ওই কেন্দ্রে নির্বাচনী সামগ্রীসহ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং আনসার ও ভিডিপি সদস্যদের গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে পৌঁছে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সুনির্মল বড়ুয়া জানান, নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইতিমধ্যে নিজ নিজ কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছেন। উপজেলার ৪টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, আনসার ও ভিডিপির সশস্ত্র সদস্যরা নিয়োজিত থাকবেন।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি ও পুলিশের 'কুইক স্ট্রাইকিং ফোর্স' এবং সেনাবাহিনীর টহল দল সার্বক্ষণিক নির্বাচনী এলাকায় অভিযানে নিয়োজিত থাকবে। এছাড়া ভোটকেন্দ্রগুলো পর্যবেক্ষণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন।
সেপ্টেম্বর ২৩, ২০২৫
সেপ্টেম্বর ২৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।