এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে শৈমং প্রু মারমাকে আহ্বায়ক এবং উইলিয়াম বমকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার বাসস্টেশন এলাকায় অবস্থিত গণসংহতি আন্দোলনের কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বান্দরবান জেলার সংগঠক জাহেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক উসাইন মারমা।
এ সময় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী হাই সিং নু মারমা, নির্বাহী সমন্বয়কারী সিনয়া ম্রো, অর্থ ও দপ্তর সম্পাদক উ থোয়াই ওয়াং মারমা, পরিবেশ বিষয়ক সম্পাদক সিং ওয়াই মং মারমা এবং রাজনীতি বিষয়ক সম্পাদক রাফায়েল ত্রিপুরাসহ স্থানীয় শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়, বৈষম্যহীন সমাজ গঠন এবং গণতান্ত্রিক ছাত্র আন্দোলনকে বেগবান করতে সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নবগঠিত এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি থানচি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা নিয়ে কাজ করার ঘোষণা দেওয়া হয়।
জানু ২৬, ২০২৫
ডিসেম্বর ২৪, ২০২৪
নভেম্বর ২১, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।