এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খ্রিস্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড় দিন উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলার মায়ানমারের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টায় ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের শেরকর পাড়ায় এ উৎসব উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
দি ম্যাজেস্টিক টাইগার্স এর অধিনায়কের পক্ষে পাড়াবাসীর জন্য খাদ্য সামগ্রী (চাল ৪০ কেজি, ডাল ১০ কেজি, তেল ১০ লিটার, চিনি ১০ কেজি, চা পাতা ৫ কেজি, লবণ ৫ কেজি ও আনুষাঙ্গিক মসলা) বিতরণ করেন বাকলাইপাড়া সাব জোনের তামলোপাড়া টিওবি'র ক্যাম্প কমান্ডার।
বড়দিনের অনুদান পেয়ে শেরকরপাড়া এলাকার কমিউনিটি ব্যাপ্টিষ্ট চার্চের ধর্মগুরু লাল জাই থাং ও কারবারি তুম থন বলেন, ‘এটি আমাদের ধর্মীয় বড় উৎসব। সেনাবাহিনী আমাদের যে সহযোগীতা করেছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন নিয়ে উৎসবের আয়োজন করতে পারবো।
বড়দিনের উৎসব আয়োজনের ব্যাপারে অধিনায়ক ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট বলেন, সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতেও আমরা বদ্ধপরিকর।
সেপ্টেম্বর ৩, ২০২৪
জানু ৫, ২০২৬
ফেব্রু ১৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
জাতীয় | ৮ আগস্ট, ২০২৬
গাইবান্ধা | ৮ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।