এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা উৎসব (আশ্বিনী পূর্ণিমা) উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত সভায় ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলির সভাপতিত্বে উপস্থিত ছিলেন রুমা ৯ বিজিবির অধিনায়ক ও কমান্ডার মো. রফিক, আরএমও ডা. মো. নাফিজ আলম, রোয়াংছড়ি থানার এসআই মো. হামিদুল, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আবুল বাসার, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অংসাজাই মারমা প্রমুখ।
প্রথমে এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন ইউএনও। স্থানীয় জনপ্রতিনিধিদের বক্তব্য শোনার পর তিনি বলেন, “উৎসব চলাকালে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, আনসার ও ভিডিপির সহযোগিতা নেওয়া যাবে। তবে যেকোনো পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে সবার সহযোগিতা জরুরি।”
তিনি আরও জানান, রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত ৯৩টি বৌদ্ধ বিহারের প্রতিটির জন্য এবার সরকারি বরাদ্দ হিসেবে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হবে।
সভায় বক্তারা প্রবারণা উৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।