এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
শপথ অনুষ্ঠানের সময়সূচি সম্পর্কে উপদেষ্টা জানান, আগামী মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের (এমপি) শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাতে পারেন বলে তিনি ধারণা প্রকাশ করেন। এরপর বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে।
একই দিন বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান আয়োজনের কথা জানান তিনি। প্রচলিত নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রীদের শপথ পাঠ করাবেন।
ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, কোনো দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণের বিষয়ে তিনি অবগত নন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে তিনি জেনেছেন যে, সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
শপথ অনুষ্ঠানের জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজাকে বেছে নেওয়ার প্রেক্ষাপটও তুলে ধরেন আসিফ নজরুল। তিনি জানান, বিএনপির পক্ষ থেকেও দক্ষিণ প্লাজায় শপথ আয়োজনের অভিপ্রায় ব্যক্ত করা হয়েছিল।
আইন উপদেষ্টা আবেগময় কণ্ঠে বলেন, ‘‘এই সংসদটি আমাদের কাছে ভিন্ন তাৎপর্য বহন করে। দীর্ঘ আন্দোলন, গণঅভ্যুত্থান, অনেক মানুষের আত্মত্যাগ ও প্রাণহানির বিনিময়ে আমরা এই সংসদ পেয়েছি। তাই অন্য সব সংসদের চেয়ে এটি আলাদা এবং ঐতিহাসিক গুরুত্ববহ।’’
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২ জুলাই, ২০২৬
বরিশাল | ২ জুলাই, ২০২৬
বরিশাল | ২ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।