এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিক্ষকতা পেশায় মেধাবীদের ধরে রাখতে এবং তাঁদের অর্থনৈতিক মর্যাদা নিশ্চিত করতে শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (০৬ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় উপস্থিত একজন শিক্ষক প্রশ্ন করেন—মেধাবীদের শিক্ষকতা পেশায় আগ্রহী করতে এবং তাঁদের এই পেশায় ধরে রাখতে আর্থিক উন্নয়নের বিষয়ে সরকারের ভাবনা কী? এর উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের আর্থিক সহায়তার বিষয়টি অন্য কোনো সাধারণ বেতন স্কেলের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। এই তুলনা করতে গেলেই নানা ধরনের জটিলতা তৈরি হয়, যার ফলে মামলা বা আন্দোলনের মতো পরিস্থিতির উদ্ভব ঘটে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমি মনে করি, শিক্ষকদের জন্য সম্পূর্ণ আলাদা একটি পে-স্কেল গঠন করা উচিত। সেই স্কেলের মান কম বা বেশি যা-ই হোক না কেন, সেটি হতে হবে অন্য সব পেশা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র।’
শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা রক্ষায় এই পৃথক বেতন কাঠামো দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জুলাই ২৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।