এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস যুগ যুগ ধরে বাঙালি জাতিকে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, এই অভ্যুত্থান বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য দলিল হয়ে থাকবে।
মঙ্গলবার (১২ মে) সকালে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া সমালোচনা করে স্পিকার বলেন, "গণঅভ্যুত্থানের সময় খুনি হাসিনা যেভাবে সাধারণ মানুষকে সরাসরি গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, তার অকাট্য প্রমাণ ও কলরেকর্ড এই জাদুঘরে সংরক্ষিত আছে। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা এক কলঙ্কিত নাম হয়ে থাকবেন।" তিনি আরও যোগ করেন, "যতদিন এই জাদুঘর থাকবে, ততদিন দেশের মানুষ শেখ হাসিনা ও আওয়ামী লীগের অপকর্মের কথা স্মরণ করে তাদের মুখে থুথু দেবে।"
জাদুঘরটির গুরুত্ব তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এই স্থাপনাটি প্রমাণ করবে যে গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ কতটা হাসিমুখে জীবন বিসর্জন দিতে পারে। এটি আগামী প্রজন্মের জন্য এক বিশাল জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত হবে।
পরিদর্শনকালে ডেপুটি স্পিকার কায়সার কামাল তার প্রতিক্রিয়ায় বলেন, "জুলাই জাদুঘর হলো ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হওয়ার এক জীবন্ত প্রতিচ্ছবি।"
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় জাদুঘরটি চালুর সময়সীমা উল্লেখ করে জানান, সব প্রস্তুতি সম্পন্ন করে আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে অথবা ১ আগস্ট এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে।
জুন ৪, ২০২৬
জুন ২৪, ২০২৬
জুলাই ৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।