এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে অবৈধভাবে মাছ মজুদ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবা দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পালের নেতৃত্বে “রুপালী ফিস” নামের প্রতিষ্ঠানের মালিক হারুন সরকারকে অনিবন্ধিতভাবে মাছ মজুদ ও বিক্রির দায়ে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৯ ধারায় এ জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডল, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আজমুল ফুয়াদ রিয়াদ এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মার্চ ২৮, ২০২৬
নভেম্বর ৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।