এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি ভেলাফা পাড়া এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত 'সার্বজনীন বৌদ্ধ বিহার'-এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২৪ এপ্রিল (শুক্রবার) সকালে ফিতা কাটা, বুদ্ধ পূজা, পিন্ডদান ও ধর্মসভার মাধ্যমে এই মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিহারের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম রাজ নিকায় মার্গের ৬ষ্ঠ মহা সংঘনায়ক এবং কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের। এসময় বিহার প্রাঙ্গণে এক পবিত্র ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কাপ্তাই ওয়াগ্গা নোয়াপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পূঞঞাওয়াইন্সা মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রাউজান ধর্মগোদা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ঞানাওয়াইন্সা মহাথের।
শুক্রবার সকাল ৯টায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বিহার পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় যুবক-যুবতীরা অতিথিদের পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেন। নবনির্মিত বিহার উৎসর্গ, বুদ্ধমূর্তি দান, পিন্ডদান ও অস্টপরিষ্কার দানসহ নানাবিধ সঙ্ঘদান অনুষ্ঠিত হয়।উপস্থিত ভিক্ষুসংঘের পক্ষ থেকে হিতোপদেশ ও পবিত্র ধর্মদেশনা প্রদান করা হয়।
পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ভেলাফা পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের সকল দায়ক-দায়িকা ও স্থানীয় এলাকাবাসী। নবনির্মিত এই বিহারকে কেন্দ্র করে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে কয়েকশ ধর্মপ্রাণ নর-নারী অংশ নেন, যার ফলে বিহার প্রাঙ্গণ ভক্তবৃন্দের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।সবশেষে বিশ্বের সকল প্রাণীর সুখ ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও মঙ্গল সূত্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।