এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ কিশোরীর নাম সাবিনা আক্তার (১৫)। সে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর এলাকার বাসিন্দা এবং সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার পিতার নাম মো. শাহজাহান শেখ এবং মাতার নাম লিজা বেগম।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে উত্তর তাজপুর এলাকা থেকে সে নিখোঁজ হয়। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ কিশোরীর উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা এবং গঠন স্বাভাবিক।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সিরাজদিখান থানায় জিডি নং-১১৮৮ করা হয়েছে বলে জানা গেছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে সিরাজদিখান থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।