এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার গুনবহা ইউনিয়নের মধুমতী নদী থেকে কামারগ্রাম স্লুইসগেট পর্যন্ত এই খনন কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সারাদেশে নদী-নালা, খাল ও জলাধার পুনরুদ্ধারের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “খাল পুনঃখননের এই উদ্যোগ এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে এবং কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সরকার দেশের হারানো জলাধারগুলো পুনরুদ্ধারে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যুবদল নেতা রবিউল ইসলাম সম্রাট ও কামরুজ্জামান হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানান। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং আশা করেন যে, পুনঃখনন কাজ শেষ হলে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতার ভোগান্তি লাঘব হবে।
এপ্রিল ২৬, ২০২৬
আগস্ট ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।