এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সিরাজগঞ্জের কামারখন্দে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) সকালে উত্তরবঙ্গ যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কোনাবাড়ী মফিজ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে মরদেহের পাশেই পড়ে ছিল বিয়ের একটি লাল রঙের শাড়ি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে পথচারীরা মহাসড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কামারখন্দ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মরদেহের পাশেই বিয়ের সময় ব্যবহার করা লাল রঙের একটি শাড়ি পড়ে ছিল। মরদেহটি বিকৃত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।