এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা নগরীতে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক দুর্ঘটনায় মায়ের হাত ফসকে খোলা ড্রেনে পড়ে স্মৃতি নামের ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত ৯টার দিকে নগরীর ২ নম্বর ওয়ার্ডের ছোটরা মফিজাবাদ কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্মৃতি কুমিল্লার লাকসাম উপজেলার বেতিহাটি গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। সে কুমিল্লা নগরীর বদরপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, মামার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে মায়ের সাথে নানাবাড়ি কুমিল্লা নগরীর ছোটরা মফিজাবাদ কলোনিতে এসেছিল স্মৃতি। রাতে মা কোহিনুর আক্তারের হাত ধরে বাসায় ফিরছিল সে। রাস্তায় তীব্র জলাবদ্ধতা থাকায় কোনো রিকশা না পেয়ে মা ও মেয়ে ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ মায়ের হাত ফসকে রাস্তার পাশে থাকা ঢাকনাবিহীন খোলা ড্রেনে পড়ে যায় স্মৃতি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার কাজে নামেন। প্রায় ২০ মিনিট পর দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৩০-৪০ ফুট দূরে ড্রেনের ভেতর থেকে স্মৃতিকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে শিশুটি আর বেঁচে ছিল না।
এলাকাবাসীর মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ড্রেনের ওপর সুরক্ষামূলক স্ল্যাব না থাকায় এই ফুটপাত দিয়ে যাতায়াত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা পানিতে তলিয়ে যায়, যার ফলে ফুটপাতের গর্ত বা খোলা ম্যানহোল কিছুই দেখা যায় না। এমন অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অবহেলার কারণেই আজ একটি নিষ্পাপ শিশুর প্রাণ অকালে ঝরে গেল।
এ বিষয়ে ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন জানান, ড্রেনটি দীর্ঘদিন ধরেই খোলা অবস্থায় পড়ে ছিল। ঘটনার খবর পেয়েই তারা দ্রুত সেখানে ছুটে যান। পরবর্তীতে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে সমবেদনা জানিয়েছেন।
ডিসেম্বর ২৯, ২০২৫
নভেম্বর ৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।