এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন ফরিদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী কে এম নাজমুল ইসলাম।
শুক্রবার রাতে শহরের চৌধুরী বাড়ি দুর্গা মন্দির এলাকায় ফরিদপুর পৌরসভার ১৩ ও ১৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সঙ্গে এক যৌথ মতবিনিময় সভায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দা ননীগোপাল বিশ্বাসের সভাপতিত্বে এবং স্থানীয় বাসিন্দা বিকাশ বিশ্বাসের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মুরাদ, চৌধুরী বাড়ির স্থায়ী বাসিন্দ পিন্টু সাহা, অশোক বিশ্বাস, মনিরুজ্জামান মনির ও সজল গোসাইসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে কে এম নাজমুল ইসলাম স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, নির্বাচিত হতে পারলে পৌরসভার নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে কাজ করবেন।
বিশেষ করে ট্যাক্স ব্যবস্থাপনা, পানির সমস্যা, সড়কবাতি স্থাপন, নাগরিক সনদপত্র প্রদান, ট্রেড লাইসেন্স প্রদান, জন্মনিবন্ধন ও সহ অন্যান্য দৈনন্দিন সেবাগুলো আরও সহজলভ্য করা হবে।
তিনি আরও বলেন, পৌর এলাকার বিভিন্ন সড়ক উন্নয়ন, ড্রেন ও কালভার্ট নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন ব্যক্তিগত কোনো লোভ-লালসা নয়—জনগণের সেবাই তার মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত হলে ফরিদপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভায় রূপান্তর করা হবে।
এ সময় তিনি ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপস্থিত স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে সমর্থন জানিয়ে দুই হাত তুলে সমর্থন প্রদান করেন।
সভায় বিপুল সংখ্যক লোকজন ও স্থানীয় গণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ৯ জুন, ২০২৬
নোয়াখালী | ৯ জুন, ২০২৬
ফরিদপুর | ৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।