এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ জুন এই মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের এই দিন ধার্য করেন। আদালতে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত জানান।
এই মামলায় অভিযুক্ত আসামির সংখ্যা মোট পাঁচজন। তাদের মধ্যে চারজনই বর্তমানে পলাতক রয়েছেন। পলাতক আসামিরা হলেন— ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান এবং সাবেক সাব-ইন্সপেক্টর (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়া। মামলায় একমাত্র গ্রেপ্তারকৃত আসামি হিসেবে কারাগারে রয়েছেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরায় একটি ভবনের কার্নিশে প্রাণভয়ে ঝুলে থাকা অবস্থায় তরুণ আমির হোসেনকে গুলি করা হয়। এছাড়া একই ঘটনায় ৭ বছর বয়সী শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে গুলি গিয়ে তার দাদি মায়া ইসলামের মৃত্যু হয়। একই সাথে মো. নাদিম নামের আরও এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।