এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের অভিনয় জগতের তিন ভিন্ন প্রজন্মের জনপ্রিয় মুখ—একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর, গুণী অভিনয়শিল্পী ও আবৃত্তিকার মুনিরা বেগম মেমী এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। এবারই প্রথম এই তিন গুণী তারকাকে একসঙ্গে একই ধারাবাহিক নাটকে অভিনয় করতে দেখা যাবে। নাটকটির নাম ‘চাওয়া পাওয়া’।
আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে দীর্ঘ এই ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল। নাটকটি পরিচালনা করছেন নির্মাতা রাকেশ বসু।
নির্মাতা সূত্রে জানা গেছে, বর্তমানে ধারাবাহিক নাটকটির দৃশ্যধারণ বা শুটিংয়ের কাজ চলছে। শুটিং শেষ করে সম্পাদনার (এডিটিং) কাজ সম্পন্ন হলেই বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে (NTV) এর প্রচার শুরু হবে। এই নাটকে মেমীর শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর।
নতুন এই ধারাবাহিকটি নিয়ে বেশ আশাবাদী ডলি জহুর। তিনি বলেন, ‘“চাওয়া পাওয়া” নাটকের গল্পটি চমৎকার ও পারিবারিক ঘরানার। পরিচালক রাকেশ বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করছে। আজকাল ভালো গল্প নিয়ে নাটক তৈরির সংখ্যা কিছুটা কমে গেছে, তবে রাকেশের গল্প নির্বাচন সব সময়ই প্রশংসনীয়। তার প্রতিটি কাজেই একটি সুন্দর বার্তা থাকে। আমরা সবাই বেশ আনন্দ নিয়ে কাজটি করছি। আশা করি, প্রচারে এলে এটি দর্শকদের ভালো লাগবে।’
দীর্ঘদিন পর ডলি জহুরের সঙ্গে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত মুনিরা বেগম মেমী। তিনি বলেন, ‘এটি আমাদের প্রাত্যহিক জীবনের গল্পের নাটক। ডলি আপার সঙ্গে বহু বছর পর কোনো ধারাবাহিকে কাজ করছি। সঙ্গে মম, দিনারসহ আরও অনেকেই আছেন। সব মিলিয়ে কাজটি করতে বেশ ভালো লাগছে। নির্মাতা রাকেশ বসু অত্যন্ত মেধাবী ও পরিচ্ছন্ন কাজ করেন। একদম টু দ্য পয়েন্টে কাজ শেষ করার দারুণ দক্ষতা রয়েছে তার। পরিচালনায় তার এমন পারদর্শিতা আমাকে মুগ্ধ করেছে।’
উল্লেখ্য, প্রবীণ অভিনেত্রী ডলি জহুর বর্তমানে চলচ্চিত্রের চেয়ে ছোট পর্দার নাটকেই বেশি ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে মুনিরা বেগম মেমী আগের মতো নিয়মিত অভিনয় না করলেও, কেবল ভালো লাগার মতো গল্প ও চরিত্র পেলেই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।
জুলাই ১২, ২০২৬
ডিসেম্বর ১৩, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।