এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নতুন চুক্তিটি ইসরায়েলের সব সামরিক অর্জনকে ধূলিসাৎ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির মধ্য-বামপন্থি রাজনৈতিক দল ‘ডেমোক্র্যাটস’-এর নেতা এবং বিরোধীদলীয় ব্যক্তিত্ব ইয়ার গোলান। নতুন এই চুক্তির তীব্র সমালোচনা করার পাশাপাশি তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর নিন্দা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে ইয়ার গোলান বলেন, “একটিমাত্র স্বাক্ষরের মাধ্যমে আমাদের পাইলটদের সাহসিকতা এবং আমাদের সেনাদের রক্তে অর্জিত বিশাল সামরিক সাফল্যগুলো পুরোপুরি মুছে ফেলা হয়েছে। আর এই পুরো সময় জুড়ে নেতানিয়াহু অত্যন্ত দুর্বল, অসুস্থ, বিচ্ছিন্ন এবং ক্ষমতাহীন অবস্থায় স্রেফ পাশে দাঁড়িয়ে দর্শক সেজে ছিলেন।”
নতুন এই চুক্তিকে দীর্ঘ বছরের ব্যর্থতার চূড়ান্ত পরিণতি হিসেবে আখ্যায়িত করেছেন এই ইসরায়েলি নেতা। নেতানিয়াহুর সমালোচনা করে তিনি আরও বলেন, “নেতানিয়াহু এমন এক সময়ে তার ক্ষমতার মেয়াদ শেষ করছেন, যখন ইসরায়েলের শত্রুরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে এবং ইসরায়েল ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। আমাদের যোদ্ধাদের রক্ত দিয়ে গড়ে তোলা প্রতিরোধব্যবস্থা আজ চোখের সামনে ক্ষয়প্রাপ্ত হচ্ছে।”
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করেছে আমার দেশ অনলাইন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।