এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পশম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা চালাচ্ছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের কড়া প্রতিরোধে বারবার ব্যর্থ হয়ে এবার অনুপ্রবেশের জন্য নতুন কৌশল বেছে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গভীর রাতে সীমান্তের ফ্ল্যাডলাইট বন্ধ বা ‘ব্ল্যাক আউট’ করে অন্ধকারে বাংলাদেশে মানুষ ঠেলে দেওয়ার চেষ্টা করছে তারা। তবে সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টর্চলাইট ও লাঠি হাতে রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয় বাংলাদেশিরা।
অন্ধকারের সুযোগে অনুপ্রবেশের চেষ্টা
জামালপুরের বকশীগঞ্জের কামালপুর এবং দেওয়ানগঞ্জের পাররামরামপুর সীমান্ত এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, গভীর রাতে হঠাৎ করেই ভারতীয় অংশের ফ্ল্যাডলাইটগুলো নিভিয়ে দেওয়া হচ্ছে। জামালপুর ও কুড়িগ্রামের বিস্তীর্ণ ৭২ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে গত কয়েক দিন ধরে এমন তীব্র উত্তেজনা চলছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে ভারতের মেঘালয় রাজ্য সীমান্ত এলাকায় ট্রাকে করে পুশইনের উদ্দেশ্যে মানুষ নিয়ে আসা হচ্ছে। এরপর ভারতের দিকের আলো পুরোপুরি নিভিয়ে অন্ধকারের সুযোগে তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর কড়া সতর্কতার কারণে বিএসএফের এই অপচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে।
সীমান্তবাসীদের ক্ষোভ ও প্রযুক্তিগত সুরক্ষার দাবি
অরক্ষিত সীমান্ত নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। কামালপুর সীমান্তের বাসিন্দা জীবন মিয়া বলেন, “বিএসএফ ওপারে আলো নেভালেই আমাদের এপাশ পুরো অন্ধকার হয়ে যায়। অন্ধকারে ওপার থেকে মানুষ ঠেলে দেয়, আর আমরা এই যুগে এসেও টর্চলাইট দিয়ে চোর-পুলিশ খেলছি। আমাদের সীমান্তে নিজস্ব শক্তিশালী ফ্ল্যাডলাইট বসানো দরকার, যেন ওপার অন্ধকার করলেও এপাশে দিনের মতো আলো থাকে।”
আরেক বাসিন্দা কুদ্দুস মিয়া বলেন, “আমাদের দেশপ্রেম আছে, দেশের জন্য মরতেও আমরা রাজি। কিন্তু সরকার যদি প্রযুক্তি আর পর্যাপ্ত আলো না দেয়, তবে শুধু লাঠি ও টর্চলাইট দিয়ে কতদিন এভাবে সীমান্ত পাহারা দেওয়া যাবে?”
মাইলের পর মাইল খোলা সীমান্ত পাহারা দিতে দ্রুত আধুনিক ওয়াচ টাওয়ার, থার্মাল ইমেজিং ক্যামেরার মতো প্রযুক্তির ব্যবহারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া বলেন, “আমাদের সীমান্তে নিজস্ব কোনো কাঁটাতারের বেড়া নেই। সীমান্ত বলতে মাটির ওপর কেবল একটি কাল্পনিক রেখা। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এই অরক্ষিত সীমান্তে দ্রুত বাজেট বাড়িয়ে স্থায়ী কাঁটাতারের বেড়া দেওয়া অত্যন্ত জরুরি।”
সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
সীমান্তের প্রতিটি সংবেদনশীল পয়েন্টে গভীর রাতেও তদারকি ও নিয়মিত টহল জোরদার রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এ বিষয়ে বলেন, “দেশব্যাপী পুশইনের এই প্রক্রিয়াটি বেশ কিছুদিন ধরে চলমান থাকলেও জামালপুর এবং কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী এলাকায় এর তীব্রতা অনেক বেশি।”
তিনি আরও বলেন, “অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমি নিজেও গভীর রাতে সীমান্ত এলাকা ঘুরে টহল তদারকি করছি। বিজিবি সদস্যদের পাশাপাশি সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে রাত জেগে পাহারা দিচ্ছেন।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।