এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) নথিপত্র হাইকোর্টে পৌঁছেছে।
মঙ্গলবার (৯ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায়ের নথিতে স্বাক্ষর করার পর তা হাইকোর্টে পাঠানো হয়।
এর আগে, গত ৭ জুন এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
রায়ের পর্যবেক্ষণে বিচারক মাসরুর সালেকীন বলেন, সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রমাণিত হয়েছে এবং রামিসাকে হত্যার আগে ধর্ষণের অকাট্য প্রমাণ পাওয়া গেছে। স্বপ্না আক্তারও সমানভাবে এই অপরাধের সঙ্গে জড়িত। আদালত আরও বলেন, এ ধরনের ঘটনা কেবল একটি পরিবার নয়, বরং পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দেয়।
মামলার প্রেক্ষাপট:
নিহত রামিসা স্থানীয় পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আসামি স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়।
রামিসার নিখোঁজের পর খোঁজাখুঁজির এক পর্যায়ে আসামিদের ঘরের সামনে তার জুতা দেখতে পান মা। পরে এলাকাবাসীর সহায়তায় দরজা ভেঙে ঘরের ভেতর থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্বপ্নাকে আটক করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে মাত্র ৫ দিনের মাথায় গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এই রায় প্রদান করেন।
ফেব্রু ১৮, ২০২৬
জুন ৪, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৯ জুন, ২০২৬
বাংলাদেশ | ৯ জুন, ২০২৬
ফরিদপুর | ৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।