এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ পুলিশের ১৬ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এবং একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব ধরনের সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তাদের মধ্যে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের প্রধান এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিআইডির ডিআইজি হাবিবুর রহমান, এনএসআইয়ের পরিচালক হারুন-অর-রশীদ, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর ও কাজী জিয়া উদ্দিন। এছাড়া হাইওয়ে পুলিশের তিন ডিআইজি ইমতিয়াজ আহমেদ, রফিকুল হাসান গনি এবং রখফার সুলতানা খানমকে অবসরে পাঠানো হয়েছে।
এই তালিকায় আরও রয়েছেন—পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি রুহুল আমিন, নৌ-পুলিশের ডিআইজি মিজানুর রহমান, রেলওয়ে পুলিশের ডিআইজি গোলাম রউফ খান এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী। পাশাপাশি পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) তিন কমান্ড্যান্টকেও অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন—নোয়াখালী পিটিসির কমান্ড্যান্ট হায়দার আলী খান, খুলনা পিটিসির কমান্ড্যান্ট মাহবুবুর রহমান ভূঁইয়া এবং রংপুর পিটিসির কমান্ড্যান্ট রেজাউল হায়দার।
এই ১৬ জন ডিআইজির পাশাপাশি রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদমর্যাদা) ফারহাত আহমেদকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সরকারের এই এক আদেশের ফলে বাংলাদেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল দৃশ্যমান হলো।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
নোয়াখালী | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।