এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী এলাকায় এক নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী মোছাঃ রোজিনা বেগম অভিযোগ করেন, তার মেয়ে মারিয়া আক্তার (১৩) গত ২১ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার পথে বাড়ির সামনে থেকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে জোরপূর্বক তুলে নিয়ে যায় অভিযুক্ত বারেক মুন্সিসহ কয়েকজন।
অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবক ওই স্কুলছাত্রীকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে পথরোধ করে তাকে অপহরণ করা হয়। পরে অভিযুক্তদের পরিবারের কাছে জানতে চাইলে তারা বিষয়টি আমলে নেয়নি বলে দাবি করেন ভুক্তভোগীর মা।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, তার মেয়েকে জোরপূর্বক আটকে রেখে নির্যাতন বা অনৈতিক কাজে ব্যবহার করা হতে পারে।
এ ঘটনায় নগরকান্দা থানায় অভিযোগ দিতে গেলে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানান তিনি। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার দ্রুত শিশুটিকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
ডিসেম্বর ২৫, ২০২৫
মে ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
পাকিস্তান | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।