এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বড় রাজনৈতিক দলে পরিণত হওয়ার তাড়নায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের মূল আদর্শ থেকে অনেকটা বিচ্যুত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, তরুণদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ও (এনসিপি) একই রাজনৈতিক পথে হাঁটছে এবং ক্ষেত্রবিশেষে তারাও জামায়াতকে ছাড়িয়ে গেছে।
বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে রাশেদ খাঁন এসব কথা বলেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, “আমি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ার পর জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা একযোগে আমার বিরুদ্ধে বিষোদগার করা শুরু করেছিল। তারা মনে করেছিল, অপপ্রচার চালিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া যাবে। কিন্তু সময়ের ব্যবধানে এখন তারা নিজেরাই নিজেদের সম্মান সামলাতে হিমশিম খাচ্ছে।”
এনসিপির রাজনৈতিক ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি বলেন, “তরুণদের সমন্বয়ে গঠিত এনসিপির নেতাদের আচরণ জামায়াতের মতো হবে—তা প্রত্যাশিত ছিল না। কিন্তু জামায়াতের এক বিতর্কিত সংসদ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে এনসিপি নীরব, বরং তারা ওই এমপির পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। এটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য অত্যন্ত লজ্জাজনক।”
জামায়াতে ইসলামীর সাম্প্রতিক অবস্থান ও দলীয় সিদ্ধান্তের সমালোচনা করে তিনি আরও লেখেন, “চারিদিকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে ওই এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা (বহিষ্কার) না নিলে জামায়াতের পক্ষে জনসম্মুখে মুখ দেখানো কঠিন হয়ে পড়বে। কেবল লোকদেখানো শোকজ নোটিশ জারি করা এক ধরনের ‘আইওয়াশ’ ছাড়া কিছুই নয়।”
রাশেদ খাঁন বলেন, “তড়িঘড়ি করে বড় দল হওয়ার চেষ্টার কারণে জামায়াত আজ চরম আদর্শচ্যুত। আর সে কারণেই একের পর এক বিতর্ক সামনে আসছে। বিএনপিকে রাজনৈতিকভাবে সরিয়ে দেওয়ার ছক কষে তারা এখন নিজেই দেউলিয়া হয়ে মাঠ ছাড়ছে।”
ফেব্রু ১৯, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
জাতীয় | ২২ জুলাই, ২০২৬
ফুটবল | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।