এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজারসংলগ্ন প্রায় তিন যুগ আগে নির্মিত একটি সেতু এখন এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগ ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে| জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন হাজারো মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের ছোটোখাটো যানবাহন| এটা যেন স্থানীয়দের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে|
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সরেজমিনে দেখা গেছে, সেতুর পলেস্তারা খসে পড়ে ভেতরের রড বের হয়ে গেছে| অনেক রডে মরিচা ধরে ক্ষয় সৃষ্টি হয়েছে| মাঝখানের পাটাতনের কয়েকটি অংশ ভেঙে নিচে দেবে গেছে| সেখানে কাঠ দিয়ে জোড়াতালি দেওয়া কোনো রকমে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে| এছাড়া মাঝের জোড়া পিলার দেবে যাওয়ায় পুরো সেতুর ওপর ঢেউয়ের মতো উঁচুনিচু অবস্থা ˆতরি হয়েছে| এতে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা|
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার পর এলাকাবাসীর যোগাযোগ সুবিধার জন্য সেতুটি নির্মাণ করা হয়| দীর্ঘ সময় ধরে কোনো বড় ধরনের সংস্কার না হওয়ায় বর্তমানে সেতুটির অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে| সেতুর বিভিন্ন অংশের রেলিং ভেঙে গেছে| কোথাও রেলিং ঝুলে আছে, আবার কোথাও সম্পূর্ণ উধাও| বাজারসংলগ্ন অংশে স্থানীয়রা বাঁশের কঞ্চি ও গাছের ডালপালা দিয়ে অস্থায়ীভাবে রেলিং ˆতরি করে ঝুঁকি কমানোর চেষ্টা করেছেন|
স্থানীয়দের ভাষ্য, কাগদী বাজারসংলগ্ন এই সেতু ব্যবহার করে প্রতিদিন শত শত শিক্ষার্থী স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনে যাতায়াত করে| এছাড়া বাজার, মসজিদ, মন্দির, ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসে যেতে দুই পাড়ের মানুষের প্রধান ভরসা এই সেতু| হাটের দিন কৃষিপণ্যবোঝাই ভ্যান, মোটরসাইকেল ও অটোরিকশার চাপ বেড়ে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে|
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নতুন সেতু নির্মাণের আশ্বাস দেওয়া হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই| মাঝে মধ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসে মাটি পরীক্ষা করে গেলেও কাজ শুরু হয়নি| দ্রুত পুরোনো ঝুঁকিপূর্ণ সেতু অপসারণ করে আধুনিক ও প্রশস্ত নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা|
কাগদী গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য মো. হাবিবুর রহমান হাবিব বলেন, সেতুটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে| প্রতিদিন ভয় নিয়ে মানুষ পারাপার করছে| কখন বড় দুর্ঘটনা ঘটে সেই আতঙ্ক সব সময় কাজ করে| দ্রুত নতুন সেতু নির্মাণ ছাড়া এলাকাবাসীর দুর্ভোগ কমবে না|
স্থানীয় সালাম শেখ নামে আরেক বাসিন্দা বলেন, ব্রীজটি পুন:নির্মাণের জন্য উপজেলা থেকে কিছু লোক আসে, পরীক্ষা নিরীক্ষা ও মাপঝোপ করে চলে যায়| কিন্তু কাজের কোন উদ্যোগ নাই| বারবার শুধু আশ^াসই পেয়েছি কিন্তু ব্রীজটি আদৌ নির্মাণ করা হয়নি| ফলে আমাদের ভোগান্তি এখন চরমে পৌঁছেছে| এ যেন দেখার কেউ নাই|
এ বিষয়ে সালথা উপজেলা প্রকৌশলী মো. আবু জাফর মিয়া বলেন, কাগদী বাজারসংলগ্ন সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে| সেতুর পাটাতন ও রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে| সেখানে নতুন একটি সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে| প্রকল্প অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করা হবে|
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, এখানে একটা নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে| প্রকল্পটি পাশ হলে ব্রিজটি নির্মাণ করা হবে| ইনশাল্লাহ|
ফেব্রু ২৬, ২০২৬
সেপ্টেম্বর ৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ৮ জুলাই, ২০২৬
ফুটবল | ৮ জুলাই, ২০২৬
ফুটবল | ৮ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক | ৮ জুলাই, ২০২৬
ফুটবল | ৮ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।