এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মোহাম্মদ আখতার হাসিব দেওয়ান। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে তিনি কারাগার প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়।
পরিদর্শনকালে কারা উপ-মহাপরিদর্শক কারাগারের নিরাপত্তা ব্যবস্থা, বন্দিদের আবাসন, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি কারাগারের হাসপাতাল, রন্ধনশালা, সেল এলাকা, হাজতী এলাকা, মহিলা ওয়ার্ড এবং উৎপাদন শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন।
এ সময় তিনি বন্দিদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন। বন্দিদের জন্য সরবরাহকৃত খাবারের মান এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে তিনি সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
কারাগারের উৎপাদন শাখায় বন্দিদের তৈরি বিভিন্ন হস্তশিল্প ও পণ্য পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন ডিআইজি। বন্দিদের দক্ষতা উন্নয়নে উৎসাহিত করে তিনি বলেন, “কারাগারে বন্দিদের উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করা হলে তারা আত্মনির্ভরশীল হয়ে ওঠার সুযোগ পাবে। এই ধরনের কর্মকাণ্ড আরও বাড়ানো প্রয়োজন।”
পরিদর্শন শেষে কারা উপ-মহাপরিদর্শক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তিনি কারাগারের প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়নমূলক বিষয় নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার শওকত হোসেন মিয়া উপস্থিত ছিলেন। তিনি কারাগারের বর্তমান পরিস্থিতি, বন্দিদের কল্যাণে গৃহীত পদক্ষেপ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত চিত্র তুলে ধরেন।
কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, বন্দিদের মানবিক অধিকার রক্ষা, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং সংশোধনমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে এ ধরনের নিয়মিত পরিদর্শন ও তদারকি অব্যাহত থাকবে।
সেপ্টেম্বর ১৭, ২০২৫
অক্টোবর ৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
আন্তর্জাতিক | ১ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।