এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঝালকাঠির রাজাপুরে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার বাবার ওপর হামলার অভিযোগ উঠেছে। বখাটের হামলায় রক্তাক্ত ও গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষার্থীর বাবা। মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার ১নং সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবকের নাম ইসমাইল হোসেন। সে উত্তর তারাবুনিয়া এলাকার সাতঘর সংলগ্ন বাসিন্দা আউয়াল মিয়ার ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বিদ্যালয়ে যাতায়াতের পথে ওই স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল ইসমাইল। বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীর বাবা ইসমাইলের এহেন আচরণের তীব্র প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল রাতে ইসমাইল ওই শিক্ষার্থীর বাবার ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে মারধর করে রক্তাক্ত জখম করে।
এই বর্বরোচিত ঘটনার পর থেকে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত বখাটে ইসমাইলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।