এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নতুন কুঁড়ি স্পোর্টস ফরিদপুর অঞ্চলের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফরিদপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের শেষ দিনে ফুটবল ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ছেলে ও মেয়ে উভয় বিভাগের ফাইনালে ফরিদপুর জেলা দল ও রাজবাড়ী জেলা দল অংশ নেয়।
মেয়েদের ফুটবল ফাইনালে নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচের ফল গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে রাজবাড়ী জেলা দল ৫-৪ গোলের ব্যবধানে ফরিদপুর জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে ছেলেদের ফুটবল ফাইনালে ফরিদপুর জেলা দল ৩-০ গোলের ব্যবধানে রাজবাড়ী জেলা দলকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হয়ে রিয়াদ মাতবর দুটি এবং সিয়াম হোসেন একটি গোল করেন।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিশকাতুল জান্নাত রাবেয়া, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন খন্দকার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম মইনুল আহসানসহ বিভিন্ন কর্মকর্তা, খেলোয়াড় ও অভিভাবকবৃন্দ।
প্রতিযোগিতায় বালিকা বিভাগে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রাজবাড়ী জেলার নাদিয়া আক্তার এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ফরিদপুর জেলা দলের জান্নাতি আক্তার। ছেলেদের বিভাগে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফরিদপুর জেলা দলের রিফাত মাতুব্বর এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন সিয়াম হোসেন।
খেলাগুলো পরিচালনা করেন মোঃ রেজাউল করিম, মিনার বিশ্বাস, সাইফুল ইসলাম, সাইফ দোহা দর্শন, মশিউর রহমান, জহিরুল ইসলাম জিন্নাহ, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ মিরাজ শেখ ও রাব্বি উর রহিম।
মে ২১, ২০২৬
এপ্রিল ৮, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।