এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বিশেষ আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার ও বুধবার (২৪ ও ২৫ মার্চ) হোয়াইট হাউসে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশ নেন।
বুধবার স্থানীয় সময় সকালে হোয়াইট হাউসে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান সম্মেলনের আয়োজক মেলানিয়া ট্রাম্প। পরে তাঁদের মধ্যে অত্যন্ত আন্তরিক পরিবেশে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়। এ সময় তাঁরা শিশুদের জন্য একটি নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে একযোগে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। শিশুদের কল্যাণে এমন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরির জন্য মেলানিয়া ট্রাম্পকে বিশেষ ধন্যবাদ জানান ডা. জুবাইদা রহমান।
সম্মেলনের বিভিন্ন অধিবেশনে ডা. জুবাইদা রহমান একজন চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি শিশুদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ ও সাফল্য বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন। বাংলাদেশের এই অভিজ্ঞতা ও উদ্যোগের প্রতি বিশ্বনেতারা গভীর আগ্রহ প্রকাশ করেন।
সম্মেলন চলাকালে হোয়াইট হাউসের পক্ষ থেকে ডা. জুবাইদা রহমানের একটি সাক্ষাৎকার নেওয়া হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বাংলাদেশ বৈশ্বিক অভিজ্ঞতা থেকে জ্ঞানার্জন এবং বিশ্বের সকল শিশুর সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে অন্যান্য ফার্স্ট লেডি ও অংশীদারদের সঙ্গে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।"
এই সফরে ডা. জুবাইদা রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান। সম্মেলনের পাশাপাশি তাঁরা শিশুদের শিক্ষার মানোন্নয়নে ১১টি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রদর্শনীও পরিদর্শন করেন।
সবশেষে একটি গ্রুপ ফটো সেশন ও মার্কিন ফার্স্ট লেডির দেওয়া বিশেষ সংবর্ধনার মধ্য দিয়ে এই গ্লোবাল সামিটের সমাপ্তি ঘটে। বিশ্বব্যাপী শিশুদের সম্ভাবনা বিকাশে এই সম্মেলনটি একটি অত্যন্ত প্রভাবশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রশংসিত হয়েছে।
মার্চ ২৭, ২০২৬
ডিসেম্বর ২৭, ২০২৫
অক্টোবর ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।