এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর কর্মপরিধি আরও বিস্তৃত হয়েছে। এখন থেকে তিনি তাঁর বর্তমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে খাদ্য মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করবেন।
বুধবার (২৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিসভার সদস্যদের দপ্তর পুনর্বণ্টন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এর আগে খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। নতুন এই সিদ্ধান্তের ফলে তিনি এখন থেকে শুধুমাত্র মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর ওপর থেকে কাজের চাপ কমিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটি প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর ওপর ন্যস্ত করা হয়েছে।
প্রশাসনিক কাজে গতিশীলতা আনতেই সরকারের উচ্চপর্যায় থেকে এই দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে বলে জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
ডিসেম্বর ২, ২০২৫
জুলাই ৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।