এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের জিয়ানগরে প্রধানমন্ত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে মো. জুয়েল কাজী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার পত্তাশী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়েল কাজী উপজেলার পত্তাশী গ্রামের হেমায়েত কাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল কাজী দীর্ঘদিন ধরে নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে আসছিলেন। তার বিরুদ্ধে সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে। এছাড়া স্থানীয় ছাত্রলীগের বিভিন্ন গোপন বৈঠকেও তার নিয়মিত উপস্থিতি ছিল বলে জানা গেছে।
সম্প্রতি টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে জুয়েল কাজী নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী ও তারেক রহমানকে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এলে তারা তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহব্বত খাঁন বলেন, “অভিযুক্ত জুয়েল কাজী নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে নানা সময় আপত্তিকর ভিডিও তৈরি করে আসছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে পিরোজপুর জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।