এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পারিবারিক উদ্যোগে কবর জিয়ারত, জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে জুমার নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে মরহুমের পরিবারের সদস্য, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা তাঁর কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা সাঈদীর মেজো ছেলে ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী, সেজো ছেলে মাসুদ সাঈদী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা।
মোনাজাতে মরহুম দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। একই সঙ্গে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, বরেণ্য এই ইসলামী চিন্তাবিদ ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।