এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালীতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে প্রশাসনের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার নেতৃত্বে উপজেলার বিভিন্ন নদীতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে কঁচা নদী থেকে প্রায় চার হাজার মিটার সুতার জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে জেলেরা জাল ও নৌকা ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে জব্দ করা নৌকাটি ধ্বংস করে নদীতে ফেলে দেওয়া হয় এবং জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “মা ইলিশ রক্ষায় সরকার নির্ধারিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। জব্দকৃত জালগুলো আমরা জনসম্মুখে ধ্বংস করেছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, “আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো অসাধু জেলে যাতে এই সময়ে নদীতে মাছ ধরতে না পারে, সেজন্য প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
নভেম্বর ১৮, ২০২৫
মার্চ ২৯, ২০২৫
অক্টোবর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।