এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলার সময় পেটে বলের তীব্র আঘাত লেগে মো. আবু সাইদ (২০) নামের এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আবু সাইদ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার মনিপাড়া গ্রামের মো. জাকির গাজীর ছেলে। তিনি আগৈলঝাড়ার ‘আল-জামিয়াতুন নাফিসিয়া আল ইসলামী (মার্কজ) মাদ্রাসা’র কাফিয়া জামায়াতের (নবম শ্রেণি) শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে আবু সাইদ সহপাঠীদের সঙ্গে উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমি স্কুল মাঠে ফুটবল খেলছিলেন। খেলা চলাকালীন একটি ফুটবল সজোরে এসে তাঁর পেটে আঘাত করে। বলের তীব্র আঘাতে তিনি মাঠেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় দুস্থ মানবতা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে দুপুর আনুমানিক ২টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আবু সাইদকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান বলেন, “ফুটবল খেলার সময় পেটে বলের আঘাতে গুরুতর অসুস্থ হয়ে ওই মাদ্রাসাছাত্র হাসপাতালে মারা গেছেন। এ বিষয়ে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সেপ্টেম্বর ২৮, ২০২৫
নভেম্বর ১৮, ২০২৫
সেপ্টেম্বর ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।