এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ইসলামপ্রিয় জনতার উদ্যোগে শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর উপজেলা সদরে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি বিএইচপি একাডেমি মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএইচপি একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ, আগৈলঝাড়া উপজেলার সাধারণ সম্পাদক পারভেজ মিয়া। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, জামায়াতে ইসলামির নেতা মাওলানা ফজলুল হক, ইসলামি যুব আন্দোলনের সভাপতি নাসির শাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাবুবুর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা ফিলিস্তিনে চলমান সহিংসতা ও গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বিশ্ব সম্প্রদায়কে এ হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান।
মার্চ ১, ২০২৬
মার্চ ১৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।