এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কারও পাল্টা কর্মসূচি কিংবা কোনো ধরনের 'সতর্ক পাহারা' নয়, বরং বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে দল ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নির্দেশনা দেন।
প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলের পাঁচ যুগ্ম মহাসচিব—শহীদউদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা বৈঠকে অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, বিজয়ের মাসজুড়ে দল ও সহযোগী সংগঠনগুলোকে সাংগঠনিকভাবে চাঙা ও সক্রিয় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, মূল দলের পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনগুলো নিজ নিজ উদ্যোগে পৃথক কর্মসূচি প্রণয়ন ও পালন করবে। মাসব্যাপী এসব কর্মসূচির মধ্যে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বৈঠকে স্পষ্ট করা হয়েছে যে, এসব কর্মসূচি কোনো দল বা পক্ষের পাল্টা কর্মসূচি হিসেবে নেওয়া হচ্ছে না। অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিরোধী দলের কর্মসূচি প্রতিরোধের চেষ্টা করত, বিএনপি সে ধরনের কোনো কর্মসূচি গ্রহণ করবে না।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, এবারও তেমন কর্মসূচিই থাকবে।’
সেপ্টেম্বর ১৮, ২০২৬
নভেম্বর ২৯, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।