এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়া সত্ত্বেও সরকার পরিস্থিতির উন্নতি হয়েছে বলে 'মিথ্যা বুলি' আওড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৯ মে) শরীয়তপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার শিকার চিকিৎসক ডা. নাসির ইসলামকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির এ মন্তব্য করেন।
হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘হাসপাতালের পরিবেশ নিরাপদ না হলে চিকিৎসকরা সেবা নিশ্চিত করতে পারবেন না। যেকোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো সভ্য জাতির কাজ হতে পারে না। চিকিৎসার ক্ষেত্রে কোনো অবহেলা থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু আইন হাতে তুলে নেওয়া কোনোভাবেই কাম্য নয়।’
শরীয়তপুর হাসপাতালের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রের ন্যায়সংগত কাজে আমরা সরকারকে সহযোগিতা করব। তবে কোথাও কোনো অন্যায় হলে বিরোধী দল হিসেবে তার জোরালো প্রতিবাদও করা হবে।’
বিগত শাসনামলের সমালোচনা করে জামায়াত আমির আরও বলেন, গত সরকার দেশের প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। সেই জরাজীর্ণ অবস্থা থেকে বেরিয়ে এসে একটি সুষ্ঠু ও কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলাই এখন বড় চ্যালেঞ্জ।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ৬ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।