এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহারকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
তিনি জানান, ঘটনাটির সুষ্ঠু তদন্তের জন্য ডিএমপির পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডিবির একজন এবং ডিএমপি সদরদপ্তরের দুজন কর্মকর্তা রয়েছেন। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ীই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওর বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওসি রাকিবুল হাসানের একটি কথোপকথনের অডিও রেকর্ড ভাইরাল হয়। ওই অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘মাঠপর্যায়ে বা রাস্তায় থাকা পুলিশ সদস্যরা বর্তমানে খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসেন, তবে তারা কিছুই করতে পারবে না।’
কথোপকথনে আরও দাবি করা হয়, পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকলেও মাঠপর্যায়ের সদস্যরা তা করছেন না। এ ছাড়া পুলিশে পদায়নের ক্ষেত্রে আর্থিক লেনদেন বা ঘুষের অভিযোগ নিয়েও অডিওটিতে নানা মন্তব্য করতে শোনা যায়।
বিষয়টি প্রকাশ্যে আসার পর পুলিশ প্রশাসনে ব্যাপক তোলপাড় শুরু হয় এবং তাকে থানা থেকে প্রত্যাহার করে তদন্তের আওতায় আনা হয়।
জুলাই ৩১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।