এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় গীতাপাঠ প্রতিযোগিতা ‘২৫-এর চূড়ান্ত পর্বে খ-বিভাগে ২য় স্থান অর্জন করেছেন ফরিদপুর জেলার প্রতিযোগী শর্মিষ্ঠা কর্মকার। গত শনিবার ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে খ বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি।
এ সময় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রধানমন্ত্রীর বিশেষ সরকারি বিজন কান্তি সরকার, এবিএম সাত্তার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংসদ সদস্য হামিদুর রহমান, প্রমূখ।
এদিকে শর্মিষ্ঠা কর্মকারের এই কৃতিত্বে ফরিদপুর জেলার সুনাম বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
তাঁর এ সাফল্যে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করা হয়েছে।
এক বিবৃতিতে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা শর্মিষ্ঠা কর্মকারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
জেলার সাংস্কৃতিক ও ধর্মীয় অঙ্গনে তাঁর এ অর্জন নতুন প্রজন্মকে গীতাপাঠ চর্চায় উৎসাহিত করবে বলেও তারা আশা প্রকাশ করেন। এ সময় ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ননীগোপাল রায় সহ সভাপতি , রাম দত্ত, যুগ্ম সম্পাদক অজয় রায় ,ও সদস্য তাপস দত্ত।
সেপ্টেম্বর ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।