এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফরিদপুর জেলা সদর উপজেলা ও শহর শাখার নেতৃবৃন্দ। সোমবার বেলা বারোটার দিকে জেলা পরিষদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে সংগঠনের পক্ষ থেকে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তাপস সাহা, সুকেশ সাহা, ডা. প্রকাশ স্বরূপ অপু, রাম দত্ত ও প্রভাষক ননীগোপাল রায়; সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক শংকর সাহা; দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তুষার কুমার দত্ত, সহ-দপ্তর সম্পাদক উৎপল দত্ত, সহ-সম্পাদক সঞ্জয় কর্মকার; সদস্য হরিদাস সেনগুপ্ত ও সুজিত রায়।
এছাড়া সদর উপজেলা শাখার সভাপতি সিতাংশু মিত্র কিংকর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চিরঞ্জীব রায়, পৌর কমিটির সহ-সভাপতি নারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, শহর শাখার সম্পাদক মিলটন দে, ননীগোপাল রায়, ধীমান পোদ্দার, স্বপন সাহা, তাপস দত্তসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানিয়ে আগামী দিনের কর্মকান্ডে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়া
বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রম বাস্তবায়নে জেলা পরিষদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
নভেম্বর ৩, ২০২৫
আগস্ট ১২, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২০ আগস্ট, ২০২৬
শিক্ষা | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।