এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সালথা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চি করতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর মর্মে জানিয়েছেন সালথা ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ সাফায়েত মাহমুদ।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় ও সোনাপুর বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে স্থাপিত চেকপোস্ট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় যৌথ বাহিনী মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বিভিন্ন যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাইসহ যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে।
মেজর সাফায়েত মাহমুদ বলেন, নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য নিয়মিত চেকপোস্ট ও যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, সন্ত্রাসী ও ফেরারি আসামি গ্রেপ্তারের মাধ্যমে সালথা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। সুষ্ঠু নির্বাচন পরিচালনায় বাধা প্রদানকারী এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কোনো শক্তিকেই কঠোর হাতে দমন করা হবে।
সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ বলেন, সালথা একটি সংঘর্ষপ্রবণ এলাকা। এখানে মাঝেমধ্যেই সহিংসতার ঘটনা ঘটে। নির্বাচন সামনে রেখে সহিংসতা বাড়তে পারে এমন আশঙ্কা ছিল সাধারণ মানুষের মধ্যে। তবে সেনাবাহিনী মাঠে নামায় জনমনে স্বস্তি ফিরেছে। তাদের টহল ও তৎপরতায় মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থার অনুভূতি ফিরে এসেছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খাঁন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অপরাধ দমন ও জনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করা হচ্ছে, যাতে মানুষের মধ্যে কোনো ধরনের ভীতি না থাকে এবং সবাই নির্বিঘ্নে চলাচল করতে পারে।
ফেব্রু ২, ২০২৪
অক্টোবর ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।