এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা বাজারে অসাধু ব্যবসায়ীদের কথিত সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখন আকাশছোঁয়া। আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে হু হু করে বাড়ছে সব ধরনের জিনিসের দাম। বাজারের এই অস্থিরতায় চরম বিপাকে ও ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।
সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, রমজান মাস ঘনিয়ে আসার আগেই চাল, ডাল, ভোজ্যতেল, চিনি ও আটা-ময়দাসহ প্রায় প্রতিটি নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি বিরাজ করছে। কাঁচাবাজারে যেন আগুন লেগেছে। আলু, পটল, বেগুনসহ নিত্যদিনের সবজির দাম বেড়ে প্রায় তিনগুণ হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। ইফতারের অন্যতম অনুষঙ্গ বিদেশি খেজুরের দাম এতোটাই চড়া যে, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষেরা ইচ্ছে থাকা সত্ত্বেও তা কিনতে পারছেন না। এছাড়া মাছ ও মাংসের বাজারও এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার পুরোপুরি বাইরে।
নিয়ম-নীতির কোনো তোয়াক্কা করছেন না বেশিরভাগ ব্যবসায়ী। বাজারের অধিকাংশ দোকানেই টানানো হয়নি কোনো মূল্যতালিকা। সরকার নির্ধারিত মূল্যের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের ইচ্ছেমতো দামে পণ্য বিক্রি করছেন অসাধু বিক্রেতারা। ফলে একপ্রকার নিরুপায় হয়েই বাড়তি দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা।
বাজারে নিত্যপণ্য কিনতে আসা একাধিক ক্ষুব্ধ ক্রেতা হতাশা প্রকাশ করে বলেন, “ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে বাজারের প্রতিটি পণ্যের দাম এখন অস্বাভাবিক। বাসা থেকে হিসাব করে যে টাকা নিয়ে আসি, তা দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্রের অর্ধেকও কেনা সম্ভব হয় না। সাধারণ মানুষের পকেট কেটে ব্যবসায়ীরা আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন।”
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিয়মিত ও জোরালো নজরদারির অভাবেই কিছু অসাধু ব্যবসায়ী এমন বেপরোয়া হয়ে ওঠার সুযোগ পেয়েছেন।
বর্তমান এই পরিস্থিতি থেকে উত্তরণে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। ভুক্তভোগীদের দাবি— বাজারে নিয়মিত তদারকি বৃদ্ধি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হলে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব। এতে বাজারে পুনরায় স্থিতিশীলতা ফিরবে এবং সাধারণ ক্রেতারা কিছুটা হলেও স্বস্তি পাবেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আরও | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।